ঢাকামঙ্গলবার , ৮ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টংগিবাড়িতে শীর্ষ মাদক ব্যবসায়ী অনিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী


মে ৮, ২০১৮ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী অনিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। অনিক রাউতভোগ গ্রামের হাসু শেখের ছেলে। অনিক দীর্ঘদিন ধরে টংগিবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছেন। মাদকের পাশাপাশি সন্ত্রাসী, ডাকাতি,চোরাই মটর সাইকেল পাচার সহ অনিকের বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। ৩০-৪০ জনের সংঘবদ্ধ দল নিয়ে তারা এই অপকর্মগুলো করে থাকে। মধ্যরাতে রাউতভোগ রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ি আটকিয়ে ডাকাতি করা,গাড়িতে মেয়ে থাকলে ধর্ষন করা পরিশেষে মেরে আহত করাই হচ্ছে এদের কাজ। এখানেই শেষ নয় তারা হাসাইল, পাচগাও,কামারখাড়া ও দিঘিরপাড় পাড় দিয়ে হাজার হাজার চোরাই গাড়ি পাচার করে থাকে। তাদের কাছে রয়েছে দেশি বিদেশী অস্র যার কারনে তাদের বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায়না। গত সোমবার সকাল ১০ টায় ফ্রান্স প্রবাসী বিল্লাল হাওলাদার এর স্ত্রী অন্তরা আক্তার(২৪) টংগিবাড়ি থেকে পাচগাও যাওয়ার পথে রাউতভোগ নামক স্থানে গাড়ি থেকে নামিয়ে অনিক ও তার সহযোগীরা অন্তরার কাছে থাকা সাইড ব্যাগ থেকে নগদ ৫০হাজার টাকা, একটি স্বর্নের চেইন,ব্যাচল্যাট ও ২ টি স্বর্নের আংটি নিয়ে যায়। পরে এ ব্যাপারে কাউকে কিছু বললে হত্যার হুমকি প্রদান করে। এদিকে অনিকের মোবাইলে একাধিকবার ফোন করেও মোবাইল খোলা পাওয়া যায়নি।

এ ব্যাপারে অন্তরা আক্তার টংগিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স/রহ