ঢাকারবিবার , ৫ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহ ফটোগ্রাফিক সোসাইটির কমিটি গঠনসভাপতি মঞ্জুর হোসেন, সম্পাদক সাঈদ হাসান

admin
মে ৫, ২০১৯ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ ফটোগ্রাফিক সোসাইটির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রোববার ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার রফিকুল ইসলাম ও সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীর কুমার বৈদ্য। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ঝিনাইদহ ফটোগ্রাফিক সোসাইটির ১১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

কমিটিতে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেনকে সভাপতি, ফাইয়াজ ফয়সাল নিশানকে সহ-সভাপতি, সাঈদ হাসান আকিবকে সাধারণ সম্পাদক, নিঝুম আহমেদ স¤্রাটকে সহ-সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান বিপ্লবকে কোষাধ্যক্ষ, আল আমিন হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, রিফাত বিন শরিফকে প্রদর্শনী সম্পাদক, ফাহিম মাহমুদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পুষ্পিতা বৈদ্য, নাহিন আলম অরণ্য ও নিয়ামুল হাসানকে নির্বাহী সদস্য করা হয়েছে। এছাড়াও কমিটিতে ৭ জন উপদেষ্টা রয়েছেন। নব-গঠিত এ কমিটিতে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ।ৎ

স/এষ্