ঝিনাইদহ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহ জেলা কারাগারে কারাসপ্তাহ পালন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে কারাবন্দিদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্দিদের সংশোধন ও পুর্ণবাসন নিয়ে আলোচনা সভা।
২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কারাসপ্তাহ শেষ হয় গত রবিবার। রবিবার সন্ধ্যায় এ উপলক্ষে কারাগার প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেল সুপার গোলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার নিজাম উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সেসময় বক্তারা বলেন, সংশোধনের মাধ্যমে কারাবন্দিদের পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে মোটিভেশন করা হচ্ছে। ঝিনাইদহ জেলা কারাগারে এ জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে সংশোধন বিষয়ে আলোচনা সভা, ক্ষুদ্র শিল্পের প্রশিক্ষণ। এর মাধ্যমে বন্দিরা পরবর্তীতে আত্মনির্ভরশীল হয়ে দেশ ও জাতির উন্নতি করবে পারবে।
স/শা

