ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত

Mahin Sarker
সেপ্টেম্বর ৪, ২০২০ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুর রহমান তারিক , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে গতকাল ০৩/০৯/২০২০ সড়ক দূর্ঘটনায় মিজানুর রহমান (৫২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে মাহমুদ (২২)।

নিহত মিজানুর রহমান উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ও বেলাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী ফিরোজ আহম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মিজানুর রহমান তার ছেলেকে নিয়ে কালীগঞ্জ শহর থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া চাতালের নিকট পৌছলে সামনে থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মটর সাইকেলের সজোরে ধাক্কা লাগে।

এ সময় ছিটকে পড়ে বাবা মিজানুর রহমান ও ছেলে মাহবুদ (২২) মারাত্বক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষনা করেন। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

স/ম