ঢাকাবুধবার , ২০ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ২ দিন ব্যাপী শিক্ষা মেলার সমাপনী


মার্চ ২০, ২০১৯ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী শিক্ষা মেলা শেষ হয়েছে।মঙ্গলবার বিকেলে শহরের পিটিআই মাঠে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আকতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাদেকুর রহমান, পিটিআই সুপার আতিয়ার রহমান, সহকারী সুপার এস এম সালাউদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ২ দিন ব্যাপী এ মেলায় জেলার ৬ টি উপজেলা শিক্ষা অফিস তাদের স্টল প্রদর্শণ করেন। এতে শিক্ষার্থীদের সহায়ক উপকরণ প্রদর্শণে ১ম স্থান অধিকার করে মহেশপুর উপজেলা শিক্ষা অফিস, ২য় স্থান অধিকার করে কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস ও যৌথ ভাবে ৩য় স্থান অধিকার করে সদর ও শৈলকুপা উপজেলা শিক্ষা অফিস। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স/রর