ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
ডিসেম্বর ২, ২০১৭ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা কে এম মনোয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম মনোয়ার হোসেন আন্ত:জেলা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা। শুক্রবার বিকেলে শৈলকুপা উপজেলার ত্রিবেনী বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরার জোকা যুব সংঘ ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে শৈলকুপার মহিষগাড়ী সততা স্পোটিং ক্লাব। খেলা দেখতে মাঠে হাজির হয় হাজার হাজার দর্শক। খেলা শুরুর প্রথমার্ধে মহিষগাড়ী সততা স্পোটিং ক্লাবের ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাতুল একটি গোল দিয়ে দলকে এগিয়ে নেয়। প্রথমার্ধের নির্ধারিত ৩০ মিনিট অতিবাহিত হলেও গোল শোধ করতে পারেনি জোকা যুব সংঘ ফুটবল একাদশ। উপরন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শুভ আর একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। খেলার সার্বিক তত্ববধানে ছিলেন আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান। এর আগে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করেন ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম। এসময় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স/মা