ঢাকাসোমবার , ১৬ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে সিও এনজিও সংস্থার আয়োজনে শুদ্ধ ভাষা চর্চা ও মাদক বিরোধী সমাবেশ

nayem ahmed
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ  ‘শুদ্ধ ভাষা চর্চা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ভাষা চর্চা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে এ সমাবেশের আয়োজন করে সিও এনজিও সংস্থা।

সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ছায়ানীড়’র সভাপতি ড. এমএ ইউসুফ খান, নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, জেলা পরিবার পরিকল্পনা

অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, পিটিআই’র সুপারিনটেডেন্ট আতিয়ার রহমান। এসময় বক্তারা, সর্বস্তরে

বাংলাভাষা চালুর জন্য সকলকে আরও আন্তরিক হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি মনোযোগী করে গড়ে তোলার আহবান জানান।

এছাড়াও সমাজ থেকে মাদক দুর করতে সকলকে এগিয়ে আসার আহবানও জানান।

 

স/এন