ঝিনাইদহে সার কারখানা থেকে বিপুল পরিমান সালফিউরিক
এ্যাসিড জব্দ, লাইসেন্স বাতিল
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর একটি সার কারখানা থেকে বিপুল সালফিউরিক এ্যাসিড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমোদন অতিরিক্ত এ্যাসিড রাখার অপরাধে লাইসেন্স বাতিল ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ অভিযান চালায়।
আদালতে বিচারক জানান, বিসিক শিল্প নগরীর মেসার্স ফিউচার ভিশন নামের একটি জিংক সার তৈরীর কারখানায় সকালে অভিযান চালানো হয়। এসময় অনুমোদন অতিরিক্ত এ্যাসিড রাখা আর পরিবেশ দুষণ করার অপরাধে এ্যাসিড জব্দ, লাইসেন্স বাতিল ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স/মা

