ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহে পোড়াহাটি নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্রী সহ দুই জন নিহত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা (১৪) পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও এনামুল (১৮) ঘোড়ামারা গ্রামের মোহন ফকিরের ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে আসছিল।
পথিমধ্যে ঝিনাইদহের পোড়াহাটি নামকস্থানে পৌছালে শহরগামী একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। একটু এগিয়ে পুনরায় পথচারী স্কুল ছাত্রীকে চাপা দিয়ে গাড়ীটি উল্টেপড়ে রাস্তার পাশে। পরে আহত তাসলিমা ও এনামুলকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তদের মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে আনা হয়েছে। অপরদিকে মাইক্রোবাসটি ঘটনাস্থলেই পড়ে আছে তবে ড্রাইভার পালিয়ে গেছে।

