ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে ভাবিকে বিয়ে: বিয়ের পরদিনই স্ত্রী পালিয়ে গেল বউ

nayem ahmed
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৩:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে বিয়ের পরের দিন টাকা, স্বর্ণালংকার ও ফোনসহ জোসনা খাতুন নামে এক গৃহবধূর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্বামী মো.কহিনুর ইসলাম থানায় একটি জিডি করেছেন। জিডিতে কহিনুর ইসলাম উল্লেখ করেছেন, আমি বিদেশে থাকা অবস্থায় গত ২৭ ডিসেম্বর ব্রেইন স্ট্রোকে আমার বড় ভাই স্ত্রী ও সাত বছরের মেয়ে রেখে মারা যান। পরিবারের সম্মতিক্রমে আমার সঙ্গে ভাবির (জোসনা খাতুন) বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

বড় ভাই মারা যাওয়ার পর থেকে আমি ভাবি ও ভাইজির দেখাশোনা করি। গত ১৬ সেপ্টেম্বর/২০১৯ ইং বিদেশ থেকে বাড়ি আসার পর ১৯ সেপ্টেম্বর/২০১৯ ইং যশোর কোর্টে উপস্থিত হয়ে সবার সম্মতিক্রমে তিন লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ে সম্পন্ন হয়।

ঠিক এর পরের দিনই অর্থাৎ ২০ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে দুই লাখ ৭ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও অপ্পো কোম্পানির দুইটি মোবাইল নিয়ে মো.রফিকুল ইসলাম নামে এক ছেলের সঙ্গে পালিয়ে যায় সে। এখন আমার শাশুড়ি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

মো.কহিনুর ইসলাম বলেন, আমার টাকা, স্বর্ণালংকার ও ফোন যেনো ফেরত পেতে পারি ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আবেদন করছি কালীগঞ্জ থানার ওসি মো.ইউনুছ আলী জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্