ঢাকাবুধবার , ৫ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল : মধুহাটী ও কুমড়াবাড়ীয়া ইউপি জয়ী

admin
সেপ্টেম্বর ৫, ২০১৮ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এলিস হক, ঝিনাইদহ হতে :
প্রতিভাবান ফুটবল খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারা আয়োজনে সারাদেশে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭।
মঙ্গলবার ৪ঠা সেপ্টেম্বর’১৮ বিকাল ৩টায় ঝিনাইদহ জেলা সদরের স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের এই নকআউট পদ্ধতিতে প্রথম খেলায় মধুহাটী ইউনিয়ন ২-১ গোলে ফুরসন্ধি ইউনিয়ন দলকে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় কুমড়াবাড়ীয়া ইউনিয়ন ৩-১ গোলে গান্না দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।

খেলার প্রথমার্ধে ২ মিনিটে মধুহাটী ইউপির পক্ষে ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সামিরুল বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে গোলে হিট করেন (১-০)। প্রথমার্ধে ২৫ মিনিটে খেলার ডানপ্রাপ্ত হতে সামিরুল ফরোয়ার্ড পাস করেন আরিয়ানের কাছে। আরিয়ান বল পেয়ে সাত-পাঁচ না ভেবে বলে সোজা কিক করেন। বল ফাস্টবারে বল ঘেঁষে বল উল্টো হাওয়ায় গিয়ে সেকেন্ডবারে স্পর্শ করে গোলে ঢোকে (২-০)।
দ্বিতীয়ার্ধে ৩৮ মিনিটে ফুরসন্ধি ইউপি দল কর্ণার লাভ করে। ডিফেন্ডার হৃদয় বিশ্বাসের কর্ণার কিক হতে বল উড়ে যায় ৩ নম্বর জার্সিধারী রিফাতের কাছে। রিফাত বল পেয়েই প্লেস শট করেন। আর তাতেই গোল (১-২)।

মধুহাটী ইউপি : গোলকিপার মুকুল, তাজিন, তৌফিক, আরিয়ান (অধিনায়ক), সামিরুল, ইমরান, রিয়াজুল, সুমন (মুজাহিদ) আলামিন, তরিকুল (আশিকুর) ও সাব্বির।
ফুরসন্ধি ইউপি : গোলকিপার শাকিল (অধিনায়ক), রিফাত, তুহিন রায়, রিয়াজ (তুহিন আলম), অন্তর মন্ডল, হৃদয় বিশ্বাস, সৌরভ বিশ্বাস, কংকন মন্ডল, মিশুক হোসেন (বাপ্পা), মাছুর জোয়ার্দ্দার ও মুসাকান্দী মোল্লা।
রেফারি : জামাল হোসেন। সহকারী রেফারি : শেখ মোহাম্মদ বেলাল হোসেন ও মুজিবুর রহমান শামীম।
৪র্থ সহকারী রেফারি : শাহ মোহাম্মদ আবদুল্লাহ।

দিনের অপর খেলায় গান্না ইউপি প্রথমে গোল লিড দিয়েও জয়ের পথ ধরতে পারেনি। শেষ পর্যন্ত কুমড়াবাড়ীয়া ইউপির কাছে ১-৩ গোলে হেরে টুর্নামেন্ট হতে বিদায় নিয়েছে। প্রথমার্ধে গান্না ইউপি ১-০ গোলে এগিয়েছিল। বিজয়ী দলের পক্ষে সাব্বির ২টি ও আশিকুর ১টি এবং বিজিত দলের পক্ষে নাঈম ১টি গোল করে গোল দেন। খেলা পরিচালনা করেন শাহ মোহাম্মদ আবদুল্লাহ। সহকারী রেফারি ছিলেন জামাল হোসেন ও শেখ মোহাম্মদ বেলাল হোসেন। ৪র্থ সহকারী রেফারি ছিলেন মেসবাহুল হক।

উল্লেখ্য যে, ঝিনাইদহ জেলা সদরের ১৭টি ইউনিয়ন দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

আজ বুধবারের ২টি খেলা : কালীচরণপুর ইউপি বনাম সাগান্না ইউপি (দুপুর ২.৩০ মিনিট)
সাধুহাটী ইউপি বনাম পাগলা কানাই ইউনিয়ন।