ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

admin
মার্চ ২০, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার দুপুরে শহরের উজির আলী স্কুল মাঠে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিক্রি কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই।

সেসময় জেলা প্রশাসক মনিরা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, সারাদেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিতরণ কর্মসূচীর আওতায় ঝিনাইদহ জেলায় ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারকে দেওয়া হবে টিসিবি’র পণ্য।

জেলার ৬ উপজেলায় ৩৮ জন ডিলারের মাধ্যমে ২ ধাপে এই পণ্য বিক্রয় করা হবে। ফ্যামেলী কার্ডের মাধ্যমে নি¤œ আয়ের মানুষ ১১০ লিটার দরে সয়াবিন, ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬৫ টাকা কেজি দরে মসুরের ডাল পাচ্ছেন।

স/অ