ঢাকাবুধবার , ৫ সেপ্টেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা শিক্ষা প্রশাসন ৭-৪ গোলে জয়ী

admin
সেপ্টেম্বর ৫, ২০১৮ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

এলিস হক, ঝিনাইদহ হতে :
ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা প্রশাসন ৭-৪ গোলে শিক্ষক একাদশকে হারিয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ওয়াজির আলী স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই ধরণের ব্যবস্থাপনা ইতিপূর্বে কখনো খেলা হয়নি। ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা প্রশাসন ও শিক্ষক একাদশের মধ্যকার প্রীতি ম্যাচের মতো আলাদা আনন্দ ও কোলাহলের সৃষ্টি হয় এবং একই দুইদলের খেলোয়াড়েরা পরস্পরের মধ্যে আক্রমন-পাল্টা আক্রমন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তোলেন। তবে বল নিয়ন্ত্রণে খেলার প্রথমার্ধে শিক্ষক একাদশ আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই আক্রমনের ধার বজায় রাখতে পারেনি শিক্ষক একাদশরা। পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় উপজেলা শিক্ষা প্রশাসনের খেলোয়াড়েরা।

খেলার প্রথমার্ধে শিক্ষক একাদশ ৩-১ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আরো ৭টি গোল হয়। উপজেলা শিক্ষা প্রশাসনের পক্ষে উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমদ ২টি সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইশতিয়াক খন্দকার ২টি, হামিদুল ইসলাম ২টি ও আবদুর রউফ ১টি এবং শিক্ষক একাদশের পক্ষে শামীম, নজরুল, সাগর ও আজাদ প্রত্যেকে ১টি করে গোল দেন।

শিক্ষা প্রশাসন : গোলকিপার কাজল বিশ্বাস, প্রবীর কুমার কাঞ্জিলাল, হাসান মাসুদ, সুধাংশ শেখর বিশ্বাস, হামিদুল ইসলাম, ইশতিয়াক খন্দকার, শ্যামল কুমার বিশ্বাস, মুশতাক আহমদ, আবদুর রউফ, মাহবুব জামান ও লক্ষণ কুমার দাস (মৃদুল)।
শিক্ষক একাদশ : গোলকিপার প্রকাশ, রেজাউল করিম, রশিদ, ইবাদত, শামীম (জিয়া), আজাদ, সাগর ছোট, সাগর বড় (রাশেদ), গফফার, শহিদুল ও নজরুল।

খেলা পরিচালনা করেন রেফারি শাহ মোহাম্মদ আবদুল্লাহ। সহকারী রেফারি জামাল হোসেন ও শেখ মোহাম্মদ বেলাল হোসেন। ৪র্থ সহকারী রেফারি মেসবাহুল হক।

স/এষ্