ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৪৪ জন গ্রেফতার

admin
মে ১৫, ২০১৭ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৩ জামায়াত নেতাকর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৪ জন, শৈলকুপা থেকে ৯ জন, মহেশপুর থেকে ২ জামায়াত নেতাকর্মীসহ ১২ জন, কালীগঞ্জ থেকে ২ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন ও কোটচাঁদপুর উপজেলা থেকে ১ জামায়াত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ডিবি পুলিশের অভিযান মাদকসহ গ্রেফতার হয়েছে আরও ২ জন। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

স/এষ্