ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে পরিবহণ শ্রমিককের মানববন্ধন

nayem ahmed
আগস্ট ১৮, ২০১৯ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পরিবহণ শ্রমিক আমিরুল ইসলাম হত্যাচেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
১৮ আগস্ট’ রোববার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের নৃসিংহপুর এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে আহত আমিরুলের স্বজন ও গড়িয়ালা গ্রামবাসী অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন আহত আমিরুল ইসলামের বড় ভাই মনিরুল ইসলাম, ছেলে নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি শাহীনুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, গত ৫ আগষ্ট রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেন।

এ ঘটনায় আমিরুলের পিতা আছির উদ্দিন মন্ডল বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলে পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামীরা তাদের নানা ভাবে হুমকী দিচ্ছে।

 

স/এন