ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে নববিবাহিত স্ত্রীকে গলা কেটে হত্যা করলো স্বামী

nayem ahmed
আগস্ট ১৬, ২০১৯ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জে আয়েশা বেগম মিম (১৮) নামের এক নববিবাহিত গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াই টার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের একটি লিচু বাগানের মধ্য থেকে তার লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী। নিহত মিম কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের ইদ্রিস মন্ডলের মেয়ে।

ওসি ইউনুচ আলী আরো জানান, কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসেম আলীর ছেলে একলাস আলী প্রায় তিন মাস আগে প্রেম করে ওই মেয়েকে বিয়ে করে। কিন্তু ছেলের পরিবার তাদের বিয়ে মেনে নেয়টি।

বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মিমকে নিয়ে ঢাকা যাওয়ার কথা বলে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে গ্রামের লিচু বাগানে বসে তারা দীর্ঘক্ষন গল্প করে।

রাতের দিকে স্বামী একলাস তার স্ত্রী মিমকে ধারালো চাকু অথবা ছুরি দিয়ে গলার নলি কেটে হত্যা করে বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে স্বামী একলাস পলাতক রয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

 

স/এন