ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ৫’শ বোতল ফেন্সিডিসহ মাদক ব্যবসায়ী আটক

admin
অক্টোবর ১৫, ২০১৭ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে ৫’শ বোতল ফেন্সিডিসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের বাসটার্মিনাল এলাকা থেকে ৫’শ বোতল ফেন্সিডিলসহ মিলন হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। মিলন হোসেন মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের বাসটার্মিনাল এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ৫’শ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। এদিকে পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সদর থানায় ২০ জন, শৈলকুপা থেকে ২১ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ১ জন, কোটচাঁদপুর থেকে ১ জন ও মহেশপুরে ১২ জন।

স/মা