ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ‘ট্যাপ এন পে’ মোবাইল ব্যাংকিং এর উদ্বোধন

admin
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

“হাতের মুঠো টাকা” এ শ্লোগ্নাকে সামনে রেখে শ্রেষ্ঠত্বের আসনে আরেক ধাপ এগিয়ে বাংলাদেশ এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহে মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ট্যাপ এন পে’র উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আজিজুর রহমান সড়কের সাদাতিয়া মার্কেটে এ সেবা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন ‘ট্যাপ এন পে’ মোবাইল ব্যাংকিং এর রিজিওনাল ম্যানেজার নাসির উদ্দিন মজুমদার, এরিয়া সেলস ম্যানেজার জাফর ইকবাল, পার্টনার ডিস্ট্রিবিউটার এম এ মতিনসহ অন্যান্যরা।
কর্মকর্তারা জানান, অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা থেকে তাদের সেবা খুবই সহজ ও নিরাপদ। এই সেবার গ্রাহকরা একটি করে এনএসসি কার্ড পাবেন। যার মাধ্যমে পস টার্মিনাল মেশিনে ট্যাপ করে সেবাগ্রহীতারা নিরাপদ ভাবে লেনদেন করতে পারবেন।

স/মা