ঢাকাবুধবার , ২৫ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে জেলা যুবদলের আহবায়ক সহ ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ

admin
এপ্রিল ২৫, ২০১৮ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব রনক, যুগ্ম আহবায়ক মীর ফজলে এলাহী শিমুল, সদর উপজেলা যুবদলের সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আশরাফুল আশরাফ সহ ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ শহরের কচাতলা অফিস থেকে বুধবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। আটককৃতদের পরিবারের অভিযোগ, সব মামলায় জামিন থাকলেও কী কারণে তাদের আটক করা হয়েছে তা তারা জানেন না।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জনান, শহরের আদর্শপাড়ায় যুবদলের আহবায়ক আহসান হাবীব রনক সহ কয়েক নেতা-কর্মী নাশকতা সৃষ্টির পরিকল্পনা চালাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স/এষ্