ঢাকামঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেফতার ৮৫


এপ্রিল ১১, ২০১৭ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের ৬ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জামায়াত ও ১ শিবির কর্মীসহ বিভিন্ন মামলায় ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
এসময় বিদেশী পিস্তল, গুলি, দেশীয় অস্ত্রশস্ত্র, মোটরসাইকেল, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, জেলা ব্যাপী সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে জেলার ছয় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সদর উপজেলা থেকে ৩০ জন, কালীগঞ্জ থেকে ১০ জন, কোটচাঁদপুর থেকে ৪ জামায়াতকর্মীসহ ৯ জন, মহেশপুর থেকে ১ জামায়াত ও ১ শিবির কর্মীসহ ১২ জন, হরিণাকু-ু থেকে ৭ জন, শৈলকুপা থেকে ১৬ জন ও ডিবি কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে কালীগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি, কোটচাঁদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি মোটর সাইকেলসহ বিভিন্ন উপজেলা থেকে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস নাশকতাসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

স/জনী