ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে ঘুষ নেওয়া সেই নকীব সাদের বিরুদ্ধে তদন্ত শুরু

abu naser
আগস্ট ৫, ২০১৯ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধ : অভ্যন্তরীন চাল সংগ্রহে মিলারদের কাছ থেকে টনপ্রতি ৫’শ ও ৬’শ টাকা ঘুষ নেওয়া ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে খাদ্য বিভাগ।

সোমবার দুপুরে খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক আমজাদ হোসেন এ তদন্ত করেন। তিনি জেলা খাদ্য বিভাগের অফিসে গিয়ে মিলারদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন।

তিনি বলেন, ১ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি। মিলারদের সাথে কথা বলা হয়েছে। তদন্তের বিষয়ে বিভিন্ন উপজেলার মিলারদের বক্তব্য নেওয়া হয়েছে। দ্রুত এই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে অভ্যন্তরীন চাল সংগ্রহ শুরু হওয়ার পর থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলারদের কাছ থেকে সদর উপজেলায় ৫’শ টাকা ও অন্যান্য উপজেলায় ৬’শ টাকা করে ঘুষ গ্রহণ করে।

 

স/ মেহেদী