ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে খালার সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

admin
অক্টোবর ২৫, ২০১৭ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে খালার সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলায় এক স্কুল ছাত্রী তার খালার সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। তার নাম শিরীনা খাতুন (১৬)। সে ঝিনাইদহ উপজেলার খাজুরিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। শিরীনা ৮ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনার বিষয়ে তার খালা জানান, ছোট বেলা থেকেই শিরীনাকে আমি নিজের মেয়ের মত করে মানুষ করছি। কিন্তু মঙ্গলবার সকালে ওকে পরিবারের হালকা একটু কাজ করতে বললে ও শিরীনা অস্বীকৃতি জানায়। এতে করে ওকে একটু রাগারাগি করলে অভিমান করে আমাদের চোখের আড়াল করে কীটনাশক পান করে। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স/মা