ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা

nayem ahmed
আগস্ট ১৫, ২০১৯ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ১৪ বছরের এক কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে ধর্ষিতার পিতা আজিজুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার খাজুরা মাঠ পাড়া গ্রামে।

ধর্ষিতার চাচা জানান, সোমবার সন্ধ্যায় মেয়েটি গ্রামের মাঠে গরু আনতে গেলে খাজুরা গ্রামের মুন্তাজ আলীর ছেলে বাদশা, মন্টু মন্ডলের ছেলে রুহুল আমীন ও একই গ্রামের জাফর আলীর ছেলে মুন্নু তার ভাতিজিকে মাঠ থেকে তুলে সঙ্গবদ্ধ গনধর্ষণ করার পর ক্যাডেট কলেজের সামনের একটি আবাসন এলাকায় ফেলে রেখে যায়।

ভুমিহীন পাড়ার এক ব্যাক্তি ধর্ষিতাকে বাড়ি পৌছে দেয়। বাড়ি এসে সে সব খুলে বলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, ধর্ষণের অভিযোগে মেয়ের পিতা আজিজুর রহমান বাদি হয়ে সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

আসামিরা সবাই পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে। অপরদিকে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর থানায় ভর্তি করা হয়েছে।

 

স/এন