ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝিনাইদহে ঔষুধের ফার্মেসিসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায়


মার্চ ২৩, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ঔষুধের ফার্মেসিসহ বেশ কয়েকটি প্রতিষ্টানে মোবাইল কোর্ট চালিয়ে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান এ জরিমানা প্রদান করেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, শহরের হাসপাতাল রোডের আশা ফার্মেসি ও মল্লিক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সে সময় মোবাইল কোর্ট বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ঔষুধ উদ্ধার করে ধ্বংস করে। এছাড়া একই দিন শহরের হাটচাঁদনীতে চালের দোকানেও মোবাইল কোর্ট চালানো হয়। সেখােেন চটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগ আরো তিনজন চাল ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় কালীগঞ্জ থানার এসআই কওসার আলী সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।মোবাইল কোর্টের বিচারক মোঃ ছাদেকুর রহমান জানান, ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রি ও চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অভিযোগে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযোন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স/জনী