ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
অক্টোবর ২৫, ২০১৯ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ভোলায় মহানবী (সঃ) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে তৌহিদি জনতার উপরে পুৃলিশি হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার শাখা। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাস্টার শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শিহাব উদ্দিন, সহ-সভাপতি ডা: এইচ এম মোমতাজুল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ন কবির, ছাত্র আন্দোলনের সভাপতি রাসেল উদ্দিন, যুবনেতা মাওলানা আশরাফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা, ভোলার বোরহান উদ্দিনের ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী করেন। সেই সাথে মহানবী (সঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে সংসদে আইন পাশের দাবী জানান।

স/এষ্