ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত

admin
অক্টোবর ২৮, ২০১৭ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি
“আগামীর পথে, প্রবীণের সাথে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তজার্তিক প্রবীণ দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে শহরের পায়রাচত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রবীন হিতৈষী সংগঠনের সভাপতি মকবুল হোসের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এসময় প্রবীণদের যথাযথ মর্যাদা ও সর্বক্ষেত্রে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ ও জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

স/মা