ঝিনাইদহে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা বিএনপির ডাকা অর্ধ দিবস হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার রাতে পৌর সভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, আগামীকাল বিএনপির ডাকা হরতালে সাড়া না দিতে সকল শ্রেণীপেশার মানুষকে আহ্বান জানান।
অপরদিকে, হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী মিলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশ থেকে হরতালের তীব্র প্রতিবাদ জানানো হয়।
উল্লেখ্য, বুধবার সকালে দুর্নীতির মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারর্সনের উপদেষ্টা মশিউর রহমানের ১০ বছরের কারাদ-াদেশ প্রদাণ করেন যশোরের বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঝিনাইদহে হরতালে ডাক দিয়েছে জেলা বিএনপি।
স/মা

