ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবশে

admin
আগস্ট ২১, ২০১৭ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২১ আগস্ট’২০১৭

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা ঘটনার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সোমবার সকালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, গ্রেনেড হামলার সাথে জড়িত দোষি ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবী জানান।

স/মা