ঢাকাবুধবার , ৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহের মহেশপুরে অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক

admin
মে ৮, ২০১৯ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোররাতে মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকার জনৈক হানিফের বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-ওই গ্রামের হেদায়েতুল্লার ছেলে সাইদুল (৩২) ও রমজান আলীর ছেলে টিটো মিয়া (২৫)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের বড়বাড়ি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ও অস্ত্র কেনাবেচা করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় গ্রামের জনৈক হানিফের বাড়ির পাশ থেকে একটি বিদেশী পিস্তল ও ২০ বোতল ফেন্সিডিলসহ টিটো ও সাইদুল নামের ওই দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

স/এষ্