ঢাকামঙ্গলবার , ২২ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহের বোড়াই গ্রাম থেকে দেশী-বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

admin
মার্চ ২২, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের বোড়াই গ্রাম থেকে দেশী-বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে দেশী ও বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। রোববার গভীর রাতে সদর উপজেলার বোড়াই গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃৃত মাদক ব্যবসায়ী সাগর কুমার দাস (২০) সদর উপজেলার বোড়াই গ্রামের রবিন কুমার দাসের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, গোপন সংবাদের বিত্তিতে জানতে পেরে বোড়াই এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তাৎক্ষণিক র‌্যাব সদস্যরা অভিযান শুরু করে।

এসময় মাদকসহ তাকে আটক করে। তিনি আরো জানান, এসময় ০৭ বোতল মদ উদ্ধার করা হয়। তার মধ্যে, ইম্পেরিয়াল হুইসকি- ০৩লিটার, কেরু ব্যান্ডী- ১.৫ লিটার, ভদকা-০.৭৫০লিটার এবং এক লিটার চোলাই মদ রয়েছে।পরে সোমবার দুপুরে জব্দকৃত আলামত ও আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স/অ