ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর সদস্যদের
সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অংকুর নাট্য একাডেমী ভারতের পশ্চিম বঙ্গের ৫ টি স্থানে “সুন্দর” নাটকটি মঞ্চস্থ করায় সংগঠনটির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। সোমবার রাতে অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্মিলিত সাংস্কৃতিক ঝিনাইদহ জেলা শাখার সভাপতি একরামুল হক লিকু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনূর আলম লিটন। এসময় সাংগঠনিক সম্পাদক মীর আব্দুল মান্নান, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ ও জেলা শিশু কিশোর নাট্য দলের সভাপতি ইসাহাক আলি উপস্থিত ছিলেন।
স/মা

