মোঃরাজিব তালুকদার
ঝালকাঠি সদর হাসপাতালে র্যাব অভিযান চালিয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ৯ নারী দালালকে আটক করেছে। সোমবার দুপুরে ঢাকা সদর দপ্তরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজমের নেতৃত্বে বরিশাল র্যাব-৮ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
অভিযান শেষে সদর হাসপাতালের হল রুমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম এক প্রেস ব্রিফিং করে জানান, আটককৃত শিউলি রানী, জোসনা রানী, রিনা বেগম, বকুল রানী, নাজমা বেগম, মোর্শেদা বেগম, নাছিমা বেগম, শাহানাজ বেগম ও শিপ্রা রানী ঝালকাঠি সদর হাসপাতাল থেকে রোগী বাগিয়ে নেয়ার কাজে জড়িত। এরা হাসপাতালে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য শহরের স্কায়ার ক্লিনিক, বানী ডায়াগনস্টিক ও মমতাজ ডায়াগনস্টিকে নিতে প্রলুদ্ধ করত। তিনি আরো জানান, ভবিষ্যতে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নানা অব্যবস্থাপনা কারণে শহরের সিটি ক্লিনিককে দুই লাখ টাকা এবং পপুলার ডায়াগনিস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া
এদিকে এ অভিযানে তিনিটি হোটেল রেস্তোরাকে নোংড়া পরিবেশের কারণে দশ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করে।
স/মা

