মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।শারদীয় পূজা কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শারদীয় দূর্গা পূজায় কোন জায়গায় কোন অপ্রীতিকর ঘটনা ইভটিজিং চাঁদাবাজি , মাদক সেবন বা বিক্রি বন্ধ করতে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
পাশাপাশি বেপরোয়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান চালানো হবে। পূঁজা চলাকালীন সময় বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত শহরে ট্রাক প্রবেশ নিষিদ্ধ করা হয়।
জোলায় শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে পাশাপাশি আনসার সদস্য থাকবে। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট তপন কুমার রায় চৌধুরী, সাধারণ
সম্পাদক তরুন কর্মকার, সদর উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী দিলীপ হালদার ও নলছিটি উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি জনার্ধন দাস।
স/’এন

