ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠি রাজাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

admin
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় আঃ রাজ্জাক (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় রাজাপুর-ভান্ডারিয়া  সড়কের পাকাপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আঃ রাজ্জাক ভান্ডারিয়া পৌরসভা সরদার বাড়ি  এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাজ্জাক মটর সাইকেল নিজে চালিয়ে রাজাপুর থেকে ভান্ডারিয়া বাড়ি ফিরছিলেন পাশা পাশি একদিকে স্যালো ইন্জিন চালিত টেম্পু ওভারটেক করতে মটর সাইকেলটি বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রাফিন- সাফিন এর বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলে মটর সাইকেল চালক নিহত হন।
রাজাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।এ ছাড়া টেম্পু চালক সাইফুল আহত হয়।পুলিশ ঘাতক  বাসটিকে আটক করেছে।
স/এষ্