ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি রাজাপুরে প্রতিবন্ধি যুবতী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই সুজন পলাতক ছিলেন। উল্লেখ্য, গত ৭ এপ্রিল সুজন কৌশলে প্রতিবন্ধী যুবতীকে তার বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় স্থানীয়রা সালিশ মীমাংসায় বসে এবং বখাটে সুজনকে জুতাপিটা করে।
এতে সুজন ক্ষিপ্ত হয়ে যুবতীর পরিবারের উপর হামলা চালায়। নিরুপায় হয়ে যুবতীর মা টুলু বেগম বাদী হয়ে ১০এপ্রিল রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় মামলা ধায়ের করেন। মামলা-০৮।
এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চমক নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স/এষ্

