ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠি যুলীগ নেতা সৈয়দ মিলনের অভিনন্দন

admin
নভেম্বর ২৪, ২০১৯ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এর প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি) মাইনুল হোসেন খান নিখিল। শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কংগ্রেসের উদ্বোধন করার পর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন। এ অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। তিনি বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং ঐতিহ্যবাহী এ সংগঠনের ভাবমূর্তি আরো উজ্জল হবে।