ঢাকাশনিবার , ৭ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠি পৌরসভায় সরকারী খাল দখল করে মুরগীর ফার্ম নির্মাণ

abu naser
সেপ্টেম্বর ৭, ২০১৯ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি পৌরসভায় সরকারী খাল অবৈধ দখল করে মুরগীর ফার্ম নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
বেশকিছু দিন আগে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসন্ডা এলাকার মিয়া বাড়ীর পিছনে একটি প্রবহমান খালের উপর মুরগীর ফার্মটি নির্মাণ করেছে একই এলাকার মৃত আঃ লতিফ মিয়া’র ছেলে আঃ মান্নান মিয়া।
এ ব্যাপারে ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ এলাকার মৃত আঃ খালেক মিয়া’র ছেলে মোঃ দেলোয়া হোসেন।
তিনি লিখিত অভিযোগে জানান, “ঝালকাঠি পৌরসভার বাসন্ডা গ্রামের মিয়া বাড়ীর পিছন দিয়ে বাসন্ডা নদীর সাথে সংযুক্ত সরকারী প্রবহমান খালের উপর আঃ মান্নান মিয়া, পিতামৃত- আঃ লতিফ মিয়া অবৈধভাবে দখল করে মুরগীর ফার্ম নির্মাণ করেছে।
এতে মিয়া বাড়ী সহ আশেপাশের বাড়ীর মানুষ খাল দিয়ে পুকুরে প্রবেশকৃত পানি ব্যবহার করতে পারছে না। এবং খালটি সম্পূর্ণভাবে দখল করায় নৌকা যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে।
মুরগীর ফার্ম নির্মাণের ফলে ভবিষ্যতে খালটি মরে গিয়ে আশেপাশের জমির ও বৃিষ্টর পানি বের হতে বিঘ্ন ঘটবে। মুরগীর পায়খানা ও বর্জ্য পানিতে পড়ে খালের পানি ও আশে পাশের বাড়ির পরিবেশ দূষিত হচ্ছে।
” ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহ আলম খান ফারসু এ ব্যাপারে জানান,“এলাকার অনেকেই আমার কাছে অভিযোগ দিয়েছেন যে, সরকারী খালের উপর মুরগীর ফার্ম দিয়ে পানি ও পরিবেশ দূষন করেছে আঃ মান্নান মিয়া।
আমি এলাকাবসীর স্বার্থে এলাকার কোন ক্ষতি হোক তা চাই না।”এলাকার মতিউর রহমান মতিন জানান, “ আঃ মান্নান মিয়া’র সরকারী খাল দখল করে অবৈধভাবে মুরগরি ফার্ম নির্মাণ করাটা অন্যায় কাজ হয়েছে।
অভিযুক্ত আঃ মান্নান মিয়া প্রশ্ন ছুড়ে দিয়ে সাংবাদিকদের বলেন, আমি সরকারী খালের উপর ঘর করে মুরগীর ফার্ম করেছি তাতে কি হয়েছে? সরকারী জমিতে মুরগীর ফার্ম করলে কি হয়? কোন সমস্যা হলে সেটা আমি বুঝব।এজন্য যা যা করা লাগবে তা আমি দেখব। আমার কারো পরামর্শ বা উপদেশ নেয়া লাগবে না।
স/ মেহেদী