কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল বসার বাদশা জেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ঝালকঠি জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা শিক্ষা অফিসার ও জেলার শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ বাছাই কমিটির আহবায়ক নিলিখ চন্দ্র চক্রবর্তী সহ ৩ সদস্য বিশিষ্ট বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত করেন ।
তিনি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক, উদিয়মান বাংলাদেশ কর্তৃক শিক্ষায় পুরুস্কারপ্রাপ্ত, বানাই স্কুল এন্ড কলেজ ও মাহিষকান্দি ভায়লাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বরিশাল বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
স/শা

