ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠি কাঠালিয়ায় টেন্ডার কৃত মিনি স্টেডিয়ামটি দ্রুত নির্মানের দাবিতে মানব বন্ধন

admin
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃরাজিব তালুকদার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি দ্রুত নির্মানের দাবিতে এক মানব বন্ধন করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর দুপুর ১২.৩০ মিঃ কাঠালিয়া উপজেলা চত্তরে জেলা পরিষদের সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদারের নেতৃত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এখানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীয়াবিদ সহ ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক রিপন ও স্থানীয় ক্রীয়া সংস্থার সভাপতি, ক্রীয়াবিদ গৌতম চন্দ্র মন্ডল ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃদ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ দির্ঘ্য ১ ঘন্টা ব্যাপি এ মানব বন্ধন করা হয়েছে। মানব বন্ধনে বক্তারা বলেন স্থানীয় প্রশাসন ও কিছু দূষকৃতি কারিরা কাঠালিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি যাতে না হতে পারে তার জন্য পায়তারা চালাচ্ছে। মানব বন্ধন দিয়ে তারা প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্শনের দাবী জানান বক্তারা। এবিষয় কাঠালিয়া উপজেলার নির্বাহী অফিসার ডাঃ শরিফ মোঃ ফয়জুল আলম সিদ্দীকীর কাছে জানতে চাইলে তিনি বলেন এটি স্থানীয় সরকার বিভাগের জমি। স্থানীয় সরকার চিঠি দিয়েছেন এটি বন্ধ করার জন্য তাই এ জমিতে মিনি স্টেডিয়াম করা সম্ভব নয়। এদিকে সাখাওয়াত হোসেন অপু বলেন আগের উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিকে স্টেডিয়াম করার জন্য ক্রীয়া মন্ত্রনালয় চিঠি দিয়েছেন। তাই এ স্টেডিয়ামটি পাশ হয়ে টেন্ডার হয়েছে এটি না করার কোন সুযোগ নেই বলে জানান তিনি।

স/মা