খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মাদক, সন্ত্রাস, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার নথুল্লাবাদ চাচৈর সৈয়দা জামিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং গণ্য মান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গী, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব সেকান্দার আলী খলিফা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি মোঃ তাজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল কবির। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম মাদক এর কুফল নিয়ে আলোচনা করেন, পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করে দৃঢ় কন্ঠে বলেন বাংলাদেশ আগামীতে এই বিশাল জনসম্পদকে কাজে লাগিয়ে ইউরোপের অনেক দেশকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জাহাঙ্গীর আলম আরো বলেন, পার্শ্ববর্তী দেশের চোরাকারবারীরা সুকৌশলে এদেশে মাদক ঢুকিয়ে যুব সমাজকে ধ্বংস করছে কারন তারা জানে একটি পরিবারে যদি একজন সদস্য মাদকাসক্ত হয় তাহলে ঐ পরিবার একদিন ধ্বংশ হবেই। তিনি বাল্যবিবাহ জঙ্গীবাদের ব্যাপারে যে কোন তথ্য জেলা পুলিশকে জানালে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন এবং এ ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। বিশিষ অতিথি এমএম মাহমুদ হাসান বলেন উল্লেখিত মাদক, সন্ত্রাস, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিষয়গুলো সামাজিক অপরাধ। বাংলাদেশ আমাদের মা উল্লেখ করে বলেন প্রথমে সামাজিক আন্দোলন গড়ে তোলে এতে প্রতিহত করার পরামর্শ দেন। তিনি মাদক সম্পর্কে আরো বলেন, মাদক সকল সমস্যার কেন্দ্রবিন্দু নীতি ও নৈতিকতা ধ্বংশ করে এই মাদক, একজন মাদক সেবীর পক্ষে সকল অপরাধ করা সম্ভব। পুলিশ শুধু শাস্তিতে বিশ্বাস করে না এদেশে প্রায় ১৮ কোটি জনসংখ্যার বিপরীতে ১ লাখ ৭০ হাজার পুলিশ সদস্য তাই জনগনের দ্বারপ্রান্তে অনেক সময় সেবা দেওয়া সম্ভবকর হয়ে ওঠে না। জনবান্ধব পুলিশই পারে এ সকল সমস্য থেকে জনগণকে উদ্ধার করতে। ওসি তাজুল ইসলাম বলেন মাদক সর্বগ্রাসী রুপ ধারণ করেছে সর্বক্ষেত্রে। অবশ্য অনেক জেলার চেয়ে ঝালকাঠি জেলা শহরে মাদকের অবস্থান ক্ষীণ। সমাজের অসংগতি খুজে বের করার আহবান জানান ওসি তাজুল। স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল কবির শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এবং যে কোন অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে তাকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আকবর উদ্দিন বাবুল, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আকতার কবির, ইউপি সদস্য সোহেল মৃধা, নুরুল হক, আবুল প্রমুখ।
স/এষ্

