ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠির ষাটপাকিয়ায় মুক্তিযোদ্ধাদের ভাষ্কর্য ভাঙ্গচুরের প্রতিবাদে সভা

admin
নভেম্বর ২৫, ২০১৯ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ভাষ্কর্য ভাঙ্গচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ড ও ভৈরবপাশা ইউপি আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার মো:ফিরোজ আলমের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডএর সভাপতি,ঝালকাঠি বাস মালিক সমিতি’র যুগ্ন সাধারন সম্পাদক, ভৈরবপাশা ইউপি আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।সভায় বক্তব্য রাখেন, ইউপি আ,লীগের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো:মতিউর রহমান খান, নলছিটি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি আ, লীগ সহ-সভাপতি স্বপন কুমার দাশ,সাবেক ইউপি আ,লীগের সাধারন সম্পাদক আইনজীবী মো: সেলিম মাহমুদ খান, যুগ্ন সাধারন সম্পাদক মো:মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, নলছিটি মেম্বারস ফোরামের সাধারন সম্পাদক মো:নুরে ই আলম মানিক, যুবলীগ নেতা সেলিম চৌধুরী প্রমূখ।বক্তারা পুনরায় প্রায়ত মুক্তিযোদ্ধা হাজী মফিজ উদ্দিনের নিজ অর্থায়নে তৈরি করা সৃর্তিসৌধটি পুনরায় স্থাপনে দাবী জানান। এসময় বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স/এষ্