ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠির রাজাপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ গ্রেফতার ৫

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বসতবাড়িতে হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলা শহরের ডিগ্রী কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত চারটার দিকে উপজেলা শহরের ডিগ্রী কলেজের পশ্চিম পাশে ফারুক সিকদার নামের এক ব্যক্তির বাড়িতে প্রায় শতাধিক লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা জালায় এবং বাড়ির লোকজনকে মারধর করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় আহতরা হলেন- সাহেরা বেগম (৪৬), শারমিন আক্তার (৩০), কবিতা (২৭), তাসলিমা (৩০), সৈয়দ মান্নান (৬০), সালেহা (৬০) ও আম্বিয়া বেগম (৬০)। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ পাঁচজনকে আটক করে। এ ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত সাহেরা বেগম জানান, একদল সন্ত্রাসী ঘুমন্ত অবস্থায় আমাদের বসতঘরে হামলা চালায়। হামলার সময় কিছু হামলাকারীরা মুখোশ পড়া ছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ভাঙচুর চালায় এবং লোহার রড দিয়ে পিটিয়ে আমাদের গুরুতর আহত করে এবং ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) হারুন অর রশীদ জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে ফারুক সিকদারের বাড়ি থেকে ছাত্রলীগ সভাপতি রুবেলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স/শা