ঢাকাশুক্রবার , ২৫ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠি’র ভৈরবপাশা ইউনিয়নের গাইনবাড়ীর রাস্তাটি’র বেহাল দশা

admin
অক্টোবর ২৫, ২০১৯ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি পল্লীবিদ্যুৎ সমিতির সামনে বাদামতলা বাজার হয়ে গাইনবাড়ী যেতে হেরিম্বন রাস্তাটি’র বেহালদশা।

এক কিলোমিটারের রাস্তাটি’র প্রায় অংশ খানা-খন্দে ভরা।এ রাস্তা দিয়ে প্রায় তিন হাজার মানুষ যাতায়াত করে। দুইটি মসজিদ,তিনটি স্কুল,দুইটি মাদ্রাসায় ছাত্র-ছাত্রী যাতায়াত করে।

বৃদ্ধা’রা প্রায়ই খানা-খন্দে পড়ে গিয়ে আহত হয়েছে।প্রায় দুই যুগ পুর্বে এলজিইডি’র মাধ্যমে রাস্তাটি হেরিম্বন হয়েছিল।রাস্তাটির পাশে এলাকার ছোট ঝোড় খাল রয়েছে,আর ঐ খালে রাস্তাটি ভেঙ্গে গিয়ে খালে পরিনত হয়ে যাচ্ছে। রাস্তাটি সংস্কার করা অতি জরুরি হয়ে পড়েছে।

এ ব্যপারে ঝালকাঠি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, পর্যায়ক্রমে সংস্কার করা হবে। তাহলে কি ঐ এলাকার বাসিন্দাদের মুক্তি ঘটবেনা,আক্ষেপ করে জানান,স্থানীয়রা। অপরদিকে রাস্তার মাঝখানে পল্লীবিদ্যুতের খুটি পোতা রয়েছে। ঝালকাঠি পল্লীবিদ্যুত সমিতি বিষয়টি জানানোর পরও কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

স/এষ্