ঢাকাশনিবার , ১৩ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠির বৈদারাপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল প্রথম পর্যায়ের খেলা শুরু

admin
মে ১৩, ২০১৭ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে ঝালকাঠির গাবখান-ধানসিড়ি ইউনিয়নের বৈদারাপুর স্কুল মাঠে শনিবার (১৩ মে ২০১৭) বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্যায়ের খেলা শুরু হয়েছে।

শিশুদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ এবং প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর এ টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে ৭টি স্কুল থেকে ছেলেদের একটি ও মেয়েদের একটি করে মোট ১৪টি টিম অংশ নিচ্ছে।

বালকদের বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে ওস্তাখান সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে রূপসিয়া সরকারি প্রাইমারি স্কুলকে হারায়। বালিকাদের বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচেও ওস্তাখান সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রূপসিয়া সরকারি প্রাইমারি স্কুলকে হারিয়ে কৃতিত্ব দেখায়।

ইউপি চেয়ারম্যান একেএম জাকির হুসাইন প্রতিযোগিতা উদ্বোধন করেন। এ সময় ক্রীড়া সংগঠক, শিক্ষক ও ছাত্রছাত্রীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স/এষ্