ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠির বিয়ে বাড়ি থেকে ডাকাতির স্বর্নালংকার ঢাকায় উদ্ধার: আটক-৩

admin
আগস্ট ২৯, ২০১৭ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির শহরের পশ্চিম ঝালকাঠির এক বাড়িতে ডাকাতি হওয়া স্বনাংলকারের আংশিক ঢাকার একটি জুয়েলারী থেকে উদ্ধার করেছে পুলিশ। ম্যানেজারসহ ওই দোকানের ৩ জনকে এ ঘটনায় আটক করে ঝালকাঠিতে আনা হয়েছে। উদ্ধার করা হয় সাড়ে তিন ভরি স্বর্নালংকার।

আটককৃতরা হলেন, ঢাকার ফারমভিউ ট্যাওয়ারের চৈতি জুয়েলার্সের ম্যানেজার উত্তম সাহা ও দুই কর্মচারী সুমন শেখ এবং আকাল হালদার। শেরেবাংলা নগর থানার সহায়তায় বরিবার বিকেলে ঝালকাঠি সদর থানার পরির্দশক (ওসি) মো: তাজুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করে ঝালকাঠি আনা হয়। সোমবার বিকেলে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ ব্যাপারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের জানান।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রয়ারি শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার আব্দুস সালামের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল ২৭ ভরি স্বর্নারংকারসহ ১৭ লাখ টাকা নিয়ে যায়। ওই মামলার তদন্ত কর্মকতা সদর থানার পরিদর্শক তদন্ত মো. ফারুক আলম জানান, ডাকাতি মামলায় পূর্বে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফারমভিউ ট্যাওয়ারের চৈতি জুয়েলার্সের ডাকাতির এ স্বর্নালংকারের কিছু অংশ বিক্রি করা হয়েছে বলে গ্রেফতারকৃতরা রিমান্ডে জানায়। তাই ওই দোকানের ম্যানেজারসহ ৩ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। এব্যপারে আরও জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

স/মা