খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৮শ ইয়াবার একটি বড় চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।মঙ্গলবার দিবাগত রাত দেড় টার দিকে শহরের র্ব্যাকমোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।এসময় মাদক বিক্রেতাদের কাছ থেকে একটি পালসার মটোরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুর জেলা মঠবাড়িয়ার উপজেলার সেনেটিকিকাটা গ্রামের দুলু হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৩৪) ও একই এলাকার জাহিদ হোসেনের ছেলে আল-আমিন খান (২১)।ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব জানান, বরিশালের লাহারহাট এলাকা থেকে মটোরসাইকেলযোগে ইয়াবা নিয়ে মঠবাড়িয়া যাবার সময় এরা ঝালকাঠি শহরের র্ব্যাকমোড় এলাকায় পৌছালে সদর থানার পরিদর্শক মো. মাহে আলমের নেতৃত্বে উপপরির্দশক গোলাম মোস্তফা, সহকারী উপপরির্দক বাপ্পিসহ পুলিশের একটি দলের অভিযানে এরা আটক হয়।
এ ঘটনায় বুধবার সকালে সদর থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে দুই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স/জনী

