ঢাকাবুধবার , ১৩ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে স্যানিটারী কারখানা পিছনে নারীর রক্তাক্ত লাশ

admin
মে ১৩, ২০২০ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি কলেজ মোড়ে স্যানিটারী কারখানার পিছন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জেলা শহরের কলেজ মোড় এলাকা থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান।

নিহতের বয়স ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।

ওসি বলেন, “ওই নারীর লাশ উদ্ধারের সময় তার মাথার পেছনের অংশ থেকে রক্ত ঝরছিল। তার পরনের পোশাক অত্যন্ত সাধারণ। মরদেহের পাশ থেকে একটি ভ্যানিটিব্যাগও পাওয়া গেছে।”

স্থানীয়রা জানান, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন সে ঝালকাঠির বাসিন্দা না। সে সিলেট বা চট্টগ্রামের বাসিন্দা হতে পারেন। তার কথাবার্তা আমাদের অঞ্চলের নয়।

একজোড়া স্যান্ডেল একটি মুদি দোকানের সামনে পড়ে আছে সেখানে রক্তের ছাপ রয়েছে সেই স্যান্ডেল ওই নারীর হতে পারে । সেই দোকান থেকে ৪০০ থেকে ৫০০ গজ দূরে স্যানেটারী দোকানের পিছনে মৃতদেহ পড়ে আছে।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ওই নারীর পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

স/এষ্