ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে স্কুলছাত্রী অপহরণের দায়ে যুবকের ১৪ বছর কারাদণ্ড

admin
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক যুবকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক শেখ. মো. তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম শেখ খালেদ মোর্শেদ (২৯)। সে বরিশাল শহরের আলেকান্দা এলাকার ‘করিম কুটির’ বাড়ির মালিক ইফতেখার রসুলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি শহরের লঞ্চঘাট এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে বাসার সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শেখ খালেদ মোর্শেদ। ওই ছাত্রীকে বরিশালের একটি বাসায় সাতদিন আটকে রাখে সে।

পরে তাকে নিয়ে ঢাকা যাওয়ার পথে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণকারী পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৯জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল ও আসামী পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন।

স/এষ্