মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নাম পরিচয়হীন হাত ও পায়ে কোপানো আহত বৃদ্ধার পরিচয় পাওয়া গেছে। তার পরিবার এখন ঝালকাঠি সদর হাসপাতালে আছেন।
আহত বৃদ্ধা মো:ফরিদ উদ্দিন মল্লিক(৬০) দীর্ঘদিন যাবৎ মানুষিক রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার নেয়ামতি এলাকার দেশান্তর কাঠি গ্রামের মৃত. মানিক মল্লিক ’র ছেলে।
বৃদ্ধার স্ত্রী মোসাম্মত নুরজাহান বেগম(৪৫) জানান, ২২ নভেম্বর ফজরের নামাজের সময় নিজ বাড়ী থেকে তিনি নিখোজ হন। হারিয়ে যাওয়ার পর থেকে গতকাল পর্যন্ত ভিবিন্ন জায়গায় খোজাখুজি করতে ছিলেন। ২৮ নভেম্বর সকালে তাঁর আত্মিয়রা ফেইসবুকে খবর জানতে পেরে তাকে জানালে, তিনি দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে চলে এসেছেন। তিনি আবেগাপ্লুত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।
ঘটনার বিবরনে, ২৭ নভেম্বর ঝালকাঠি সদর হাসপাতালে নাম পরিচয়হীন হাত ও পায়ের রগ কাটা অবস্থায় বৃদ্ধা কে পাওয়া যায়। হাসপাতাল সুত্রে জানায়, কোন পথচারিরা সদর উপজেলার বাষন্ডা ইউপি’র লেচপ্রতাপ এলাকার কোন রাস্তা থেকে নিয়ে এসেছেন। এ সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে পরে। ঝালাকাঠি থানা পুলিশ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা’র ব্যবস্থা করেন।
স/এষ্

