ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে সনাকের ইয়েস ফ্রেন্ডস গ্রুপের নতুন কমিটি গঠন

admin
ডিসেম্বর ১, ২০১৭ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠিতে সনাকের ইয়েস ফ্রেন্ডস গ্রুপের নতুন কমিটি গঠন

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

মোঃ আজিজুল হককে দলনেতা এবং সাদিয়া আফরিণ রিমি ও বদরুল আলম সাইফীকে সহ-দলনেতা করে ঝালকাঠিতে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়েস ফ্রেন্ডস গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়েছে। সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস উপ-কমিটির আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সোমবার বিকালে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অর্ধবছর মেয়াদের এ কমিটি গঠন করা হয়। সনাক সহসভাপতি রাবেয়া কবির শিল্পী, স্বজন সদস্য উজ্জ্বল কুমার বেপারি ও নিয়ন বণিক, টিআইবির এরিয়া ম্যানেজার কাজী মোঃ এনামুল হক ও এসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) কমলেন্দু গুহ, ইয়েস দলনেতা মোঃ মশিউর রহমান এবং সহ-দলনেতা উম্মে আয়মন জ্যোতি ও মোঃ তারিকুল ইসলাম প্রিন্সসহ ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ এ সময় উপসিত ছিলেন। সভায় নতুন ইয়েস ফ্রেন্ডস সদস্যদের পরিচিতি, টিআইবির কার্যক্রম অবহিতকরণ, বিবেক প্রকল্পের বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট উপস্থাপন, টিআইবির নৈতিক আচরণবিধি উপস্থাপন এবং সনাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

স/মা